April 2, 2026, 12:20 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২০২২ সালে ৭ কোটি ১০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২০২২ সালে সাত কোটি ১০ লাখেরও বেশি লোক আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। যা আগের বছরের চেয়ে ২০ শতাংশ বেশি।
ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার(আইডিএমসি) এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের(এনআরসি) যৌথ প্রতিবেদনে বৃহস্পতিবার এ কথা বলা হয়েছে।
আইডিএমসি প্রধান আলেকজান্দ্রা বিলাক বলেছেন, এ সংখ্যা অতিমাত্রার।
তিনি বলেন, অধিক হারে বাস্তুচ্যুতির মূল কারন ইউক্রেন যুদ্ধ। এছাড়া রয়েছে পাকিস্তানের বন্যা, বিশ্বজুড়ে নতুন ও চলমান সংঘাত এবং আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত ধীর ও আকস্মিক কিছু দুর্যোগ।
গত বছর ইউক্রেনে এক কোটি ৭০ লাখ লোকের বাস্তুচ্যুতি ছাড়াও পাকিস্তানের ভয়াবহ বন্যার কারনে ৮০ লাখ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
সাব সাহারা অঞ্চলে এক কোটি ৬৫ লাখ লোক বাস্তুচ্যুত যার অর্ধেকেরও বেশি সংঘাতের কারনে হয়েছে।বিশেষ করে কঙ্গো ও ইথিওপিয়ার সংঘাত এ জন্যে দায়ী।
এনআরসি প্রধান  জান এগল্যান্ড বাস্তুচ্যুতির এ উর্ধ্বগামিতাকে একটি পরিপূর্ণ ঝড় হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, দুর্যোগ ও সংঘাত যৌথভাবে জনগণের পূর্বে বিদ্যমান ঝুঁকিকে আরো বাড়িয়ে তুলেছে । একারণে ব্যাপকহারে বাস্তুচ্যুতি ঘটছে যা আগে কখনও দেখা যায়নি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page