October 10, 2026, 2:49 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৪৬৪ জনের মৃত্যু ;  শনাক্ত ৭৩ হাজার ১৭৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৬৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৩ হাজার ১৭৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ৩৯ হাজার ৯৫৫ জনে এবং শনাক্ত ৬৮ কোটি ৫২ লাখ ৬১ হাজার ৫৯৭ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৬৫ কোটি ৮০ লাখ ৫২ হাজার ৮২০ জন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে জার্মানিতে। দেশটিতে একদিনে মারা গেছেন ১৫১ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়ালো এক লাখ ৭১ হাজার ৭৪৮ জনে। জার্মানিতে এ পর্যন্ত ৩ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার ৬৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

একদিনে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে। তালিকায় তিন নম্বরে থাকা দেশটিতে ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২০৭ করোনা শনাক্ত ও ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে ১ লাখ ৬৫ হাজার ৯১৬ জনে ও শনাক্ত ৩ কোটি ৯৮ লাখ ৬৭ হাজার ৪৬৩ জনে দাঁড়িয়েছে।

ফ্রান্সের পর একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। মহামারির শুরু থেকে দক্ষিণ কোরিয়ায় ৩৪ হাজার ৩৫৬ জনের মৃত্যু ও ৩ কোটি ৯ লাখ ৪৪ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৯০ জন এবং মারা গেছেন ৫৬ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৬৪ লাখ ১৮ হাজার ৫৯৫ জন এবং মারা গেছেন ১১ লাখ ৫৭ হাজার ৪৬২ জন।

এছাড়া বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় জাপানে ৩২ জন, রাশিয়ায় ৩৯ জন, মেক্সিকোতে ১৬ জন, ইন্দোনেশিয়ায় ১১, পোল্যান্ডে ৯ জন, কলম্বিয়ায় ৮ জন এবং মলদোভায় ১৪ জনের মৃত্যু হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page