October 10, 2026, 3:38 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১৩৩ জনের মৃত্যু শনাক্ত ৪৭ হাজার ৩০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৩০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ৪২ হাজার ৩৬০ জনে এবং শনাক্ত ৬৮ কোটি ৫৬ লাখ ৮৪৯ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৬৫ কোটি ৮৩ লাখ ২০ হাজার ৭৩৮ জন।

রোববার (১৬ এপ্রিল) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায় আর দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। দৈনিক প্রাণহানির তালিকায় রাশিয়ার পরেই জাপান, মেক্সিকো, পোল্যান্ড, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর অবস্থান।

২৪ ঘণ্টায় রাশিয়ায় মারা গেছেন ৩৭ জন এবং সংক্রমি হয়েছেন ৭ হাজার ৪৪৫ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়ালো তিন লাখ ৯৭ হাজার ৭৯০ জনে আর সংক্রমণ বেড়ে হয়েছে ২ কোটি ২৭ লাখ ৫৮ হাজার ২৪৩ জন।

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ২৬২ জন এবং মারা গেছেন ২ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৯ লাখ ৭৮ হাজার ৯৫৪ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ৩৬৮ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯৮ জন এবং মারা গেছেন ৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৬৪ লাখ ৬৪ হাজার ৬৭৯ জন এবং মারা গেছেন ১১ লাখ ৫৮ হাজার ১৫৮ জন।

জাপানে একদিনে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৫৯৬ জন এবং মারা গেছেন ২২ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৬৯৫ জন শনাক্ত এবং মারা গেছেন ৭৪ হাজার ২২০ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে শনাক্ত ৮ হাজার ৫৯৫ জন, মেক্সিকোতে শনাক্ত ১ হাজার ৯২৩ জন এবং মারা গেছেন ১৪ জন, অস্ট্রিয়ায় শনাক্ত ৯৭৬ জন, পোল্যান্ডে শনাক্ত ৯১২ এবং মারা গেছেন ১৩ জন, ইন্দোনেশিয়ায় শনাক্ত ৯৪১ জন এবং মারা গেছেন ৬ জন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page