October 10, 2026, 4:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১১০ জনের মৃত্যু ; শনাক্ত ৪০ হাজার ৯৫৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৪০ হাজার ৯৫৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ৬৩ হাজার ৭৭৯ জন এবং শনাক্ত বেড়ে ৬৮ কোটি ৭১ লাখ ৩ হাজার ৬০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৫৮ হাজার ৯৯৬ জন। এ পর্যন্ত মোট সেরে উঠেছেন ৬৫ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ৫২৭ জন।

সোমবার (০১ মে) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায় আর দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। দৈনিক প্রাণহানির তালিকায় রাশিয়ার পরেই মেক্সিকো ও ইন্দোনেশিয়া।

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৬১৪ জন এবং মারা গেছেন ৫ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ১১ লাখ ৭০ হাজার ৮৮৬ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ৪৭৯ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪ জন এবং সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৩৪১ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৯৮ হাজার ৩০৫ জনে আর সংক্রমণ বেড়ে হয়েছে ২ কোটি ২৮ লাখ ৫১ হাজার ২০৯ জন।

একদিনে যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১২ জন এবং মারা গেছেন ৬ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৩২৭ জন এবং মারা গেছেন ১১ লাখ ৫৯ হাজার ৮৩৯ জন।

জাপানে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭২২ জন এবং মারা গেছেন ১৪ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৭৩৯ জন শনাক্ত এবং মারা গেছেন ৭৪ হাজার ৫৪২ জন।

মেক্সিকোতে একদিনে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৫৫ জন এবং মারা গেছেন ১৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৭৫ লাখ ৮৭ হাজার ১৭২ জন এবং মোট মারা গেছেন ৩ লাখ ৩৩ হাজার ৮৯৫ জন।

ইন্দোনেশিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫৭৫ জন শনাক্ত হওয়ার পাশাপাশি ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত ৬৭ লাখ ৭৪ হাজার ৭২১ জন এবং মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ২৮৪ জন।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page