October 10, 2026, 4:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৩৫০ জনের মৃত্যু ; শনাক্ত ৭১ হাজার ৮৪৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৫০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৭১ হাজার ৮৪৩ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ৬৮ হাজার ৫৮৬ জন এবং শনাক্ত বেড়ে ৬৮ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৮২০ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ লাখ ১৩ হাজার ৪০৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৯৯ লাখ ২০ হাজার ১৬ জন।

বৃহস্পতিবার (৪ মে) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে দক্ষিণ কোরিয়ায় আর দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে জার্মানিতে। দৈনিক প্রাণহানির তালিকায় জার্মানির পরেই রয়েছে যুক্তরাষ্ট্র ও রোমানিয়া।

জার্মানিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১৮ জন এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯৫৩ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৮৪ লাখ ৮ হাজার ৮২ জন এবং মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ২২৮ জন

দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন এবং সংক্রমিত হয়েছেন ২০ হাজার ১৯৭ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ১২ লাখ ১২ হাজার ৫৯৮ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ৫০৫ জন।

একদিনে যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৮৩১ জন এবং মারা গেছেন ৫৩ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৬৭ লাখ ৩৪ হাজার ২৬৯ জন এবং মারা গেছেন ১১ লাখ ৬১ হাজার ৯৩৫ জন।

জাপানে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ২৭ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ৬১৪ জন শনাক্ত এবং মারা গেছেন ৭৪ হাজার ৫৯৬ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৩ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২১৪ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৩৯৯ জনে আর সংক্রমণ বেড়ে হয়েছে ২ কোটি ২৮ লাখ ৬২ হাজার ৬৯ জন।

রোমানিয়ায় একদিনে মারা গেছেন ৪২ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৭৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩৩ লাখ ৯৩ হাজার ৯০২ জন এবং মোট মারা গেছেন ৬৮ হাজার ৮৯ জন।

ইন্দোনেশিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৪৭ জন। একই সময়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত ৬৭ লাখ ৭৯ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ৩৫২ জন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page