October 31, 2026, 10:01 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৬৫ জনের মৃত্যু ; শনাক্ত ২৫ হাজার ৫৪৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৫৪৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৭৯ হাজার ৯১৮ জন। এসময়ে শনাক্ত বেড়ে ৬৮ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার ৮৬১ জনে দাঁড়িয়েছে।

রোববার (২১ মে) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায়। দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন।

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৯৮৭ জন এবং মারা গেছেন ৫ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ১৫ লাখ ২৪ হাজার ৪৭৭ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ৬৭০ জন।

একদিনে যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ৩৩৬ জন এবং মারা গেছেন ৪ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৭০ লাখ ৪১ হাজার ৩২৫ জন এবং মারা গেছেন ১১ লাখ ৬৪ হাজার ৩৪০ জন।

ইন্দোনেশিয়ায় ২৪ ঘণ্টায় ৬৭২ জন শনাক্ত হওয়ার পাশাপাশি ১৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত ৬৮ লাখ ১ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ৬৭১ জন।

মেক্সিকোতে একদিনে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৬৪ জন এবং মারা গেছেন ১১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৭৬ লাখ ১০ হাজার ১৭৯ জন এবং মোট মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজার ৬৬ জন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page