October 10, 2026, 7:50 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১৫০ জনের মৃত্যু ; শনাক্ত ৩১ হাজার ৫৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে  ১৫০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত  হিসেবে শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৫৪ জন।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ৮৩ হাজার ৩০৪ জন এবং শনাক্ত বেড়ে ৬৮ কোটি ৯৩ লাখ ২৭ হাজার ৭৫ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩৮ হাজার ৪৮ জন। এ পর্যন্ত মোট সেরে উঠেছেন ৬৬ কোটি ১৭ লাখ ১৪ হাজার ৩৩৭ জন।

শনিবার (২৭ মে) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায় আর দৈনিক মৃত্যুতে জার্মানিকে টপকে শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। দৈনিক প্রাণহানির তালিকায় ফ্রান্সের পরেই জার্মানি, দক্ষিণ কোরিয়া, হংকং, প্যারাগুয়ে, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর অবস্থান।

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৯৩৩ জন এবং মারা গেছেন ১৫ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ১৬ লাখ ২৯ হাজার ৪৪২ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ৭৫১ জন।

একদিনে যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ৪ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৭০ লাখ ৮৪ হাজার ৪৮৮ জন এবং মারা গেছেন ১১ লাখ ৬৪ হাজার ৯৬৬ জন।

জার্মানিতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪৯৭ জন এবং মারা গেছেন ৩৮ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৮৪ লাখ ২৬ হাজার ৩০৮ জন এবং মারা গেছেন ১ লাখ ৭৪ হাজার ২৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭২৪ জন এবং মারা গেছেন ৫৬ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৪ কোটি ৭৪ হাজার ২৯০ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৭ হাজার ২৬৩ জন।

হংকংয়ে একদিনে ৪৮১ জন সংক্রমিত হওয়ার পাশাপাশি ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২৯ লাখ ২ হাজার ৯৬৪ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭৮ জনে।

প্যারাগুয়েতে ২৪ ঘণ্টায় ৪১১ জন সংক্রমিত এবং ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ১০ হাজার ৫৮১ জন এবং মারা গেছেন ১৯ হাজার ৯৩১ জন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page