February 15, 2026, 8:46 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৮১৯ জনের মৃত্যু ; শনাক্ত ৩ লাখ ১৬ হাজার ৫৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮১৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৫৬ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৯৩৪ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ২৪ হাজার ৭৩৭ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ২৫ লাখ ৭৯ হাজার ২৭৬ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬২ কোটি ১৮ লাখ ৬৪ হাজার ৮০ জন।

শনিবার (১৯ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি, ৮৪ হাজার ৩৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে জাপানে। এসময়ে দেশটিতে মারা গেছেন ৯৯ জন।

অন্যদিকে এসময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১৬০ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৮৫১ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত কয়েকদিনের তুলনায় বিশ্বের বেশ কিছু দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে।

ব্রাজিলে একদিনে মারা গেছেন ৭২ জন, করোনা সনাক্ত হয়েছে ৩০৪৩৮ জনের। ফ্রান্সে মৃত্যু হয়েছে ৭৪ জনের এবং করোনা শনাক্ত হয়েছে ৩৭১৭৭ জনের।

এছাড়া দক্ষিণ কোরিয়ায় ৬৩ জন, রাশিয়ায় ৬০ জন, স্পেনে ৩৮ জন, তাইওয়ানে ৫৮ জন, ইন্দোনেশিয়ায় ৩২ জন এবং চিলিতে ২৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page