February 15, 2026, 8:46 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৫৪২ জনের মৃত্যু ; শনাক্ত ২ লাখ ৭৬ হাজার ৩১৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৪২ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৩১৬ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৬ লাখ ২৫ হাজার ৪৬১ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ২৮ লাখ ৩১ হাজার ১১৮ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, তাইওয়ানের মতো দেশগুলো।

রোববার (২০ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় জাপানে সংক্রমিত হয়েছেন ৮৯ হাজার ৮৮৭ জন এবং মারা গেছেন ১০১ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার ৬৩ জন শনাক্ত এবং ৪৮ হাজার ১৫৯ জন মারা গেছেন।

একদিনে যুক্তরাষ্ট্রে শনাক্ত ৬ হাজার ১৯৪ জন এবং মারা গেছেন ৬৬ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ১ লাখ ৬২ হাজার ৫১৯ জন করোনায় শনাক্ত হয়েছেন এবং ১১ লাখ ২ হাজার ৫০৫ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা গেছেন ৬২ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯১ হাজার ৩৯৫ জনের।

ফ্রান্সে একদিনে শনাক্ত ৪৭ হাজার ৮৮ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৮ হাজার ১৬৩ জন মারা গেছেন।

দক্ষিণ কোরিয়ায় নতুন শনাক্ত ৫০ হাজার ৪৩৫ জন এবং মারা গেছেন ৬৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৬৫ লাখ ১২ হাজার ৭৫৪ জন এবং মারা গেছেন ২৯ হাজার ৯৯০ জন।

তাইওয়ানে একদিনে সংক্রমিত ১৬ হাজার ৫৭১ জন এবং মারা গেছেন ৫৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৮১ লাখ ৪৬ হাজার ৭৯০ জন এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯০৭ জনের। ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় নতুন শনাক্ত ৬ হাজার ৩৮৩ জন এবং মারা গেছেন ২৫ জন।

করোনায় শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৬ জন এবং নতুন শনাক্ত হয়েছেন ২০ হাজার ৪০৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৫০ লাখ ৬০ হাজার ২০ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৮ হাজার ৯৯৪ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় শনাক্ত ২ হাজার ৬৩৪ জন এবং মারা গেছেন ১৩ জন, চিলিতে শনাক্ত ৬ হাজার ১৫৩ জন এবং মারা গেছেন ৩৫ জন, ফিলিপাইনে শনাক্ত ১ হাজার ১২২ জন এবং মারা গেছেন ১০ জন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page