February 15, 2026, 1:16 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বগুড়ার গাবতলীতে ট্রাক মালিককে হত্যা করে বাড়ির সামনে ফেলে গেছে লাশ গাজায় বাস্তুচ্যুত লোকদের তাঁবুতে ইসরাইলি হামলায় ১১ জন নিহত চলতি ফেব্রুয়ারিতে বেশ ক’টি ইউক্রেনীয় গ্রাম দখল করেছে রাশিয়া ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে স্বজনদের অনশন ধর্মঘট শুরু আশা করি ইউরোপ চীনের প্রতি যুক্তিসঙ্গত নীতি গ্রহণ করবে : চীনা পররাষ্ট্রমন্ত্রী মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৬০১ জনের মৃত্যু ; শনাক্ত ৩ লাখ ১২ হাজার ৪২১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬০১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৪২১ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ২৬ হাজার ৩৯১ জন।

এ নিয়ে মহামারির শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৪৫ হাজার ৭১০ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৯৬ লাখ ২২ হাজার ৬৫৬ জনে। এদের মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৬২ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৭৭১ জন।

রোববার (৪ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। মোট আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে এসময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ ৯ হাজার ৫৯১ জন ও মারা গেছেন ১৮০ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫০ হাজার ১৯৩ জন। আর শনাক্ত হয়েছেন ২ কোটি ৫১ লাখ ৩০ হাজার ৮৮৬ জন।

দৈনিক মৃত্যুতে জাপানের পরই রয়েছে ব্রাজিল। মোট সংক্রমণ বিবেচনায় তালিকার ৫ নম্বরে থাকা দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৪ জন। এ সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৪২৬ জন। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫৪ লাখ ১৫৯ জন। এদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ৯০ হাজার ২১৩ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ৬ হাজার ৬৪০ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৫২১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ১০ কোটি ৭ লাখ ৯৬ হাজার ৩০০ জন।

এদিকে, দৈনিক সংক্রমণের দিক দিয়ে জাপানের পরই ফ্রান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৫২ হাজার ৯০৮ জন। তবে এ সময়ে দেশটিতে করোনায় কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফ্রান্সে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৯৬৮ জন, মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৯৩ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত ৫ লাখ ৩০ হাজার ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ৪৫৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ২৬৪ জন। তবে এসময়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page