February 15, 2026, 3:04 pm
শিরোনামঃ
নির্বাচনে জয়লাভ করায় তারেক রহমানকে সার্ক জার্নালিস্ট ফোরামের অভিনন্দন আগামীকাল সোমবার ঢাকায় জামায়াত জোটের প্রতিবাদ মিছিল পুরো রমজান মাস জুড়ে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ আইজিপির পদত্যাগ ; নতুন সরকার গঠন পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ নির্বাচন–পরবর্তী দুই দিনে ৩০ জেলায় সহিংসতায় ৩ জন নিহত ; ৩ শতাধিক আহত চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বগুড়ার গাবতলীতে ট্রাক মালিককে হত্যা করে বাড়ির সামনে ফেলে গেছে লাশ গাজায় বাস্তুচ্যুত লোকদের তাঁবুতে ইসরাইলি হামলায় ১১ জন নিহত চলতি ফেব্রুয়ারিতে বেশ ক’টি ইউক্রেনীয় গ্রাম দখল করেছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১১০৪ জনের মৃত্যু ; শনাক্ত ৫ লাখ ২৫ হাজার ৭৩০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১০৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৭৩০ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৭১৪ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৬১ হাজার ৭৩৫ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৪৭ লাখ ৯২ হাজার ৬৪৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬২ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ১৯৮ জন।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া গেছে এসব তথ্য।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৭৫ হাজার ৯৬১ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ২১৪ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২৬৬ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৫ হাজার ১৮৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ কোটি ১৪ লাখ ১৯ হাজার ৮৫৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ১০ হাজার ৫৬১ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১৫৩ জন, ফ্রান্সে ১৩৮ জন, রাশিয়ায় ৫৯ জন, দক্ষিণ কোরিয়ায় ২৯ জন, ইন্দোনেশিয়ায় ৩২ জন, মেক্সিকোতে ২৮ জন এবং হংকংয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page