March 14, 2026, 3:21 pm
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ২৭৯ জনের মৃত্যু  ; শনাক্ত ৫ লাখ ৩৩ হাজার ৬৩৮

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের দেহে, যা আগের দিনের তুলনায় প্রায় ৮ হাজার বেশি।

মারা মৃত্যুর পরিসংখ্যানও আগের দিনের চেয়ে পৌনে দুইশো বেড়েছে।

বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৬৬ লাখ ৬৪ হাজার ৬৫ জন। মোট আক্রান্ত হয়েছে ৬৫ কোটি ৫৪ লাখ ৪২ হাজার ১০৯ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে শনাক্ত হয়েছে এক লাখ ৯০ হাজার ৬০৭ জন। মারা গেছেন ২৪৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে দুই কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৭৬০ জন আর মৃত্যু হয়েছে ৫২ হাজার ২৮৭ জন।

একদিনে মৃত্যু বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটি আক্রান্তের দিক থেকে চতুর্থ।

গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে মারা গেছে ২৬১ জন। শনাক্ত হয়েছে ৪৭ হাজার ২৩০ জন।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা তিন কোটি ৫৭ লাখ ৬১ হাজার ৪৮১ জন। মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৯১ হাজার ৪৩৫ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page