March 14, 2026, 3:21 pm
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৩৫০ জনের মৃত্যু ; শনাক্ত ৪ লাখ ৮৮ হাজার ৮১৯

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৮১৯ জন। গত একদিনে সুস্থ হয়েছেন ৩ লাখ ২২ হাজার ৪৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় ৬৬ লাখ ৬৭ হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৬১ লাখ ৪৪ হাজার ৪৯ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন মোট ৬৩ কোটি ৪ লাখ ৮৪ হাজার ২৫২ জন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া গেছে এসব তথ্য।

ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এসময় দেশটিতে ২৮২ জনের মৃত্যু হয়। আর নতুন শনাক্তের তালিকায় প্রথমে রয়েছে জাপান। দেশটিতে ১ লাখ ৬৮ হাজার ৪৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২৭৭ জনের।

তবে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১০ কোটি ১৭ লাখ ১৪ হাজার ১৫৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ১২ হাজার ৭৯৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও জাপানের পর মৃত্যুর তালিকায় রয়েছে যথাক্রমে, ব্রাজিল ২১৭ জন, ফ্রান্সে ১০৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৫৮, রাশিয়ায় ৫৭, কলোম্বিয়ায় ৫৩, তাইওয়ান ৩৭ ও ইন্দোনেশিয়ায় ২৪ জনের মৃত্যু হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page