November 20, 2026, 4:46 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ১০০ জনের মৃত্যু ; শনাক্ত ২ লাখ ৩২ হাজার ৯৮৭

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে এসময়ে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৯৮৭ জন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন চার লাখ ৫৩ হাজার ৮৭৬ জন।

এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৭২ হাজার ৩৩৫ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৮১ লাখ ২৯ হাজার ৬২২ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬৩ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৭৭ জন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। শনাক্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে একদিনে আরও ৭০ হাজার ৯২১ জন শনাক্ত ও মারা গেছেন ১৮০ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫৩ হাজার ৪৯৯ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৭১ লাখ ৮৭ হাজার ৩৯৪ জন।

দৈনিক মৃত্যুতে জাপানের পরেই রয়েছে ফ্রান্স। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৭৮ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ৮ হাজার ২১৩ জন। শনাক্তের দিক থেকে তালিকার ৩ নম্বর থাকা দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ১ লাখ ৬০ হাজার ৬১৭ জন এবং শনাক্ত হয়েছেন ৩ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার ৯০৫ জন।

শনাক্তের দিক থেকে তালিকার পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ২৯ হাজার ৫৭৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৬ লাখ ৯১ হাজার ৯৯৪ জন এবং শনাক্ত ৩ কোটি ৫৯ লাখ ৪৩ হাজার ৭২০ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছেন ৬ হাজার ৩৪১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৭ লাখ ২২ হাজার ৪১৫ জন এবং মোট মারা গেছেন ৩ লাখ ৯৩ হাজার ৫০ জন।

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১২০ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮৯৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ১১ লাখ ১৩ হাজার ৩০৭ জন এবং শনাক্ত হয়েছেন ১০ কোটি ১৮ লাখ ২৫ হাজার ৭৯ জন।

থাইল্যান্ডে একদিনে ১১৩ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪১৯ জন। এ নিয়ে দেশটিতে মোট মারা গেছেন ৩৩ হাজার ৫০৫ জন এবং শনাক্ত হয়েছেন ৪৭ লাখ ১৮ হাজার ৯০৮ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় মারা গেছেন ৩৯ জন এবং শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৬৬২ জন; তাইওয়ানে মৃত্যু ২৩ এবং শনাক্ত ১০ হাজার ৩৬৫ জন; ইন্দোনেশিয়ায় মৃত্যু ২৬ এবং শনাক্ত ৮০৯ জন; চিলিতে মৃত্যু ২৮ এবং শনাক্ত ২ হাজার ৫৯৬ জন; ফিলিপাইনে মৃত্যু ৩০ এবং শনাক্ত ৮৬৩ জন; রোমানিয়ায় মৃত্যু ৩১ এবং শনাক্ত ৩ হাজার ৩৮৬ জন; ডেনমার্কে মৃত্যু ২৭ এবং শনাক্ত ১ হাজার ৪৭১ জন; হংকংয়ে মৃত্যু ৩৯ জন এবং শনাক্ত ১৫ হাজার ৩৮৩ জন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page