October 19, 2026, 3:33 pm
শিরোনামঃ
ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজায় সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি ; খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৩৭৪ জনের মৃত্যু ; শনাক্ত ৪ লাখ ৯২ হাজার ১৭

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৩৭৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৯২ হাজার ১৭ জন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন তিন লাখ ৩১ হাজার ২৭ জন।

এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৮০ হাজার ৬২০ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ১ লাখ ৭৪ হাজার ৬৩৬ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬৩ কোটি ৩২ লাখ ৬৭ হাজার ৩৫৬ জন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, ফ্রান্স, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার মতো দেশগুলো।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৩৭৫ জন এবং মারা গেছেন ৩৩৯ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট সংক্রমিত ২ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার ৭৮২ জন এবং মারা গেছেন ৫৪ হাজার ৩৬৫ জন।

যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত হয়েছেন ৪১ হাজার ৫২৭ জন এবং মারা গেছেন ২৫৩ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২১ লাখ ৬৫ হাজার ১৬১ জন শনাক্ত এবং মারা গেছেন ১১ লাখ ১৫ হাজার ৬৬৫ জন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৫১৭ জন এবং মারা গেছেন ১২০ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯০ লাখ ৭৫ হাজার ২৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬০ হাজার ৯৯৪ জন মারা গেছেন।

রাশিয়ায় একদিনে নতুন সংক্রমিত ৭ হাজার ৪৫১ জন এবং মারা গেছেন ৫৪ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৪৩ হাজার ৩০২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ২২০ জনের।

সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৩৯২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬০ লাখ ৮০ হাজার ৪২৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯২ হাজার ৫৭২ জনের।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৮৯১ জন এবং মারা গেছেন ৪১ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৬ লাখ ৪৪ হাজার ৫৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯৯৯ জনের।

এছাড়া বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৫৭৮ জন এবং মারা গেছেন ২২ জন, দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত হয়েছেন ৭৫ হাজার ৭৪৪ জন এবং মারা গেছেন ৬২ জন, একইসময়ে কলম্বিয়ায় সংক্রমিত ৭ হাজার ৯৩০ জন এবং মারা গেছেন ৮০ জন, চিলিতে সংক্রমিত ৪ হাজার ৯৩১ জন এবং মারা গেছেন ৫০ জন, হংকংয়ে সংক্রমিত ১৯ হাজার ৭০৫ জন এবং মারা গেছেন ৩৪ জন, ফিলিপাইনে সংক্রমিত ১ হাজার ৩১ জন এবং মারা গেছেন ৩০ জন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page