February 15, 2026, 6:33 pm
শিরোনামঃ
নির্বাচনে জয়লাভ করায় তারেক রহমানকে সার্ক জার্নালিস্ট ফোরামের অভিনন্দন আগামীকাল সোমবার ঢাকায় জামায়াত জোটের প্রতিবাদ মিছিল পুরো রমজান মাস জুড়ে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ আইজিপির পদত্যাগ ; নতুন সরকার গঠন পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ নির্বাচন–পরবর্তী দুই দিনে ৩০ জেলায় সহিংসতায় ৩ জন নিহত ; ৩ শতাধিক আহত চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বগুড়ার গাবতলীতে ট্রাক মালিককে হত্যা করে বাড়ির সামনে ফেলে গেছে লাশ গাজায় বাস্তুচ্যুত লোকদের তাঁবুতে ইসরাইলি হামলায় ১১ জন নিহত চলতি ফেব্রুয়ারিতে বেশ ক’টি ইউক্রেনীয় গ্রাম দখল করেছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু ; শনাক্ত ৪ লাখ ৯৩ হাজার ৯৩২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এসময় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ লাখ ৯৩ হাজার ৯৩২ জনে। এছাড়া নতুন করে দুই লাখ ৬৪ হাজার ৮৪০ জন করোনা থেকে সেরে উঠেছেন।

এ নিয়ে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৮৪ হাজার ১৩৮ জনে। আর ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৬৭ জনে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এরপরই যুক্তরাষ্ট্র।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ৩১৫ জন। আর করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ৭৩ হাজার ৩৩৬ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ৭৯ লাখ ৩৯ হাজার ১১৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ৫৪ হাজার ৬৮০ জন।

এছাড়া করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে আরও ১৬৫ জন মারা গেছেন। নতুন করে আরও ২৯ হাজার ৪২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১০ কোটি ২২ লাখ তিন হাজার ৩১ জনের। আর মোট মারা গেছেন ১১ লাখ ১৫ হাজার ৯১৩ জন।

এরপর দৈনিক মৃত্যুর তালিকায় আছে পর্যায়ক্রমে ব্রাজিল ২৮২, ফ্রান্স ১৫৮, দক্ষিণ কোরিয়া ৬৩, রাশিয়া ৫৭ ও হংকংয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page