September 29, 2026, 12:45 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৭৮৩ জনের মৃত্যু ; শনাক্ত ৩ লাখ ৮৭ হাজার ১৬২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭৮৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ১৬২ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৮৫ হাজার ২৩৯ জনে। একই সময়ে ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ১৪ লাখ ৪০ হাজার ২২৫ জনে।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যান এক হাজার ৩৫৯ জন। এসময় করোনা রোগী শনাক্ত হন চার লাখ ৯৩ হাজার ৯৩২ জন।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। এরপরই রয়েছে মেক্সিকো।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩৯ জন। এ সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ৭৭ হাজার ৬৬২ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ৮১ লাখ ১৬ হাজার ৭৪০ জন করোনা সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫৫ হাজার ১৯ জন।

এছাড়া করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে আরও ২০ জন মারা গেছেন। নতুন করে আরও ৭ হাজার ৮৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১০ কোটি ২২ লাখ ১১ হাজার ১৫৩ জনের। এদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ১৫ হাজার ৯৩৩ জন।

এরপর দৈনিক মৃত্যুর তালিকায় আছে পর্যায়ক্রমে দক্ষিণ কোরিয়া ৭০, মেক্সিকো ৫৫, রাশিয়া ৫৪, হংকং ৩৯, তাইওয়ান ৩৬, ব্রাজিলে ৩২ জনের মৃত্যু হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page