August 17, 2026, 10:42 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৬৫৯ জনের মৃত্যু ; শনাক্ত ২ লাখ ৮১ হাজার ৩৪৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬৫৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৩৪৫ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৬ লাখ সাত হাজার ৭৯৮ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৮৩ লাখ ২০ হাজার ৭৯০ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ফ্রান্সে এবং দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো।

বুধবার (৯ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনায় সংক্রমিত হয়েছেন ৮১ হাজার ৪০১ জন এবং মারা গেছেন ৭০ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২৭ লাখ ৯০ হাজার ২৫০ জন শনাক্ত এবং মারা গেছেন ৪৭ হাজার ১৩৯ জন।

বৈশ্বিক সংক্রমণের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে একদিনে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৫৯১ জন এবং মারা গেছেন ১১৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৭০ লাখ ১২ হাজার ৩১৮ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৫৪৬ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৩০১ জন এবং মারা গেছেন ১১০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ৯২২ জন সংক্রমিত এবং মারা গেছেন ১০ লাখ ৯৮ হাজার ৫২৪ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৩ জন এবং সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৩২০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৪ লাখ ৭২ হাজার ৫৯১ জন এবং মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৭১২ জন।

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬২ হাজার ২৭৩ জন এবং মারা গেছেন ৩০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৮৩ জন এবং মারা গেছেন ২৯ হাজার ৪২০ জন।

বৈশ্বিক সংক্রমণের দিক থেকে পঞ্চম ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯৭০ জন এবং মারা গেছেন ৯৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৪৯ লাখ ৯ হাজার ৪৮০ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৮ হাজার ৫৩৯ জন।

তাইওয়ানে করোনায় একদিনে মারা গেছেন ১৫ জন এবং সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৯৭৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৭৯ লাখ ২৯ হাজার ৫২ জন এবং মারা গেছেন ১৩ হাজার ২৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় সংক্রমিত ৬ হাজার ৬০১ জন এবং মারা গেছেন ৩৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৬৫ লাখ ৩১ হাজার ৭২১ জন এবং মারা গেছেন ৩৮ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় চিলিতে সংক্রমিত ৪ হাজার ৩০ জন এবং মারা গেছেন ১৫ জন; মালয়েশিয়ায় সংক্রমিত ৩ হাজার ৭৮১ এবং মারা গেছেন ৯ জন; সিঙ্গাপুরে শনাক্ত ৩ হাজার ৫৬৮ এবং মারা গেছেন একজন; হংকংয়ে শনাক্ত ৪ হাজার ৬৪৯ জন এবং মারা গেছেন ৪ জন; অস্ট্রেলিয়ায় শনাক্ত ২ হাজার ৭০৯ জন এবং মারা গেছেন ৬ জন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page