March 15, 2026, 12:43 am
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৭৪৫ জনের মৃত্যু ; শনাক্ত ২ লাখ ৭৪ হাজার ৭৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে  ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৭৩ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৮৬ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ১১ হাজার ৪৮০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৯২ লাখ ৪৭০ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬১ কোটি ৮৮ লাখ ৪৭ হাজার ৯৮১ জন।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ১৯ জনের মৃত্যুর খবর জানানো হয়। এদিন শনাক্ত হয়েছিলেন ৩ লাখ ৫০ হাজার ৪৬১ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি, ৭৮ হাজার ৫৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে জাপানে। এসময়ে দেশটিতে মারা গেছেন একশ জন।

অন্যদিকে এসময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২৪ ঘণ্টায় ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৪৪ জন।

এছাড়া তাইওয়ানে একদিনে মারা গেছেন ৬৬ জন, রাশিয়ায় ৬১ জন, ফ্রান্সে ৫৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৫২ জন ও ব্রাজিলে ৪১ জন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page