October 9, 2026, 10:02 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৫২৬ জনের মৃত্যু ; শনাক্ত ৯৩ হাজার ৯৪৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৯৪৩ জনে।

এ নিয়ে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে হয়েছে ৬৮ লাখ দুই হাজার ৭৪৯ জনে। আর করোনা শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩ লাখ ৩৩ হাজার ২৬৮ জনে।

শুক্রবার (৩ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা যায় এসব তথ্য।

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আর সংক্রমণের শীর্ষে রয়েছে তাইওয়ান।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩০ জনের মৃত্যু হয়েছে। আর তাইওয়ানে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ১০৩ জনের।

এরপর একই সময়ে জাপানে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫০৬ জন, এবং মারা গেছেন ৮৭ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৭২ হাজার ৫৭৩ জন মারা গেছেন। আর করোনা শনাক্ত হয়েছে মোট ৩ কোটি ৩২ লাখ ৩০ হাজার ৫৪৪ জনে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১১ লাখ ৪৬ হাজার ৬৩০ জন মারা গেছেন। আর মোট করোনা শনাক্ত হয়েছে ১০ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার ১৭ জনে।

দৈনিক মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও জাপানের পরই রয়েছে মেক্সিকো। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫০ জন। এরপর রাশিয়ায় ৩৯, ব্রাজিল ৩৩, পোল্যান্ড ২৬, ফ্রান্স ২১ এবং চিলিতে ২০ জন মারা গেছেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page