March 14, 2026, 8:49 am
শিরোনামঃ
ঝিনাইদহ জেলা জাসাসেরে উদ্যোগে ইফতার-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় এসডিএফ মনিটরিং এন্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সৌদি আরবের রাজকীয় ৯২ কার্টুন খেজুর বিতরণ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৩৩৮ জনের মৃত্যু ; শনাক্ত ৭৯ হাজার ৬৬৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৯ হাজার ৬৬৪ জন।

এ নিয়ে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৫ হাজার ৪ জনে। আর করোনা শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৬ লাখ ১৭ হাজার ৯৮৪ জনে।

রোববার (৫ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা যায় এসব তথ্য।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জাপানে। আর সংক্রমণের শীর্ষে রয়েছে রাশিয়া।

পূর্ব এশিয়ার দেশ জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ৮১ জন। এ সময় নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৪৩১ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৭২ হাজার ৭২১ জন মারা গেছেন। আর করোনা শনাক্ত হয়েছে মোট ৩ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪৯৭ জন।

দৈনিক সংক্রমণে শীর্ষে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪৯ জন। এ সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ৩৯ জন। এ নিয়ে রাশিয়ায় করোনারোগী বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ২৩ লাখ ২৮ হাজার ৫৬৯ জনে। এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৯৬ হাজার ২৫৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২ জন। এ সময়ে দেশটিতে নতুন করে করোনারোগী শনাক্ত হয়েছে দুই হাজার ৪৮১ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট করোনারোগী শনাক্ত হলো ১০ কোটি ৫৩ লাখ ৯৪ হাজার ৯৭৯ জন। এদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ৪৬ হাজার ৭৩৫ জন।

এদিকে, দৈনিক জাপানের পরই রয়েছে তাইওয়ান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৭১ জন। এর পরে রয়েছে মেক্সিকো, মারা গেছেন ৫৮ জন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page