March 14, 2026, 3:12 pm
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৪৭৫ জনের মৃত্যু ; শনাক্ত হয়েছেন ৭৫ হাজার ৪৫১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৫ হাজার ৪৫১ জন।

শুক্রবার (১০ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭৬ হাজার ৫৪২ জন। আর মৃত্যু হয়েছিল ৩১৪জনের। মানে আক্রান্তের সংখ্যায় খুব বেশি পরিবর্তন না হলেও, মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে অনেকটাই বেড়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিলেন এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার মানুষ। কিন্তু দেশটিতে গত দিনে সংক্রমণ কিছুটা কম এসেছে। তবে সংক্রমণ বেড়েছে রাশিয়ায়।

শ্বাসতন্ত্রের এ সংক্রামক ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি ১২ হাজার ৪৯৬ জন আক্রান্ত হয়েছেন রাশিয়াতেই। দ্বিতীয় সর্বোচ্চ ১০ হাজার ৮৯০ জন সংক্রমিত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। আর তৃতীয় সর্বোচ্চ ৯ হাজার ৮৩৪ জন আক্রান্ত হয়েছেন জাপানে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৯ জন। সংক্রমণ কমলেও মৃত্যুর দিকে দিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে জাপান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮০ জন। আর তৃতীয় সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়।

এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১২ লাখ ১২ হাজার ৫১০ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৯ হাজার ৮৮২ জনে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page