August 17, 2026, 9:02 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৭১৫ জনের মৃত্যু ; শনাক্ত ২ লাখ ৬১ হাজার ৩২৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭১৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৩২৪ জন। আগের দিন মারা গেছেন ৮৮৫ জন ও সংক্রমিত হন ১ লাখ ৮৪ হাজার ২১- জন।

বুধবার (২ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫৯ লাখ ২২ হাজার ১২২ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৯৫ হাজার ৬২৬ জনে। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৬১ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার ১০৬ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জাপানে। আক্রান্তের দিক থেকে তালিকার নয় নম্বর থাকা দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ২৮০ জন ও মারা গেছেন ৫২ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪৬ হাজার ৭১১ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৪ লাখ ৯৯ হাজার ৪৫৭ জন।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে জার্মানির পরই দক্ষিণ কোরিয়ার অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৫৮ হাজার ৩৫৮ জন এবং মারা গেছেন ৩৩ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫০ লাখ ৪৭ হাজার ৬৩ জন, মারা গেছেন ২৯ হাজার ২০৯ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৯৫ হাজার ৬৪৬ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২০১। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৯৪ লাখ ৯৫৯ জন। সুস্থ হয়ে ওঠেছেন ৯ কোটি ৬৯ লাখ ৮২ হাজার ১১৩ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, ইতালি, তুরস্ক, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৬ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩৫ হাজার ৩৩৪ জন। মারা গেছেন ২৯ হাজার ৪২৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৮১ হাজার ১০২ জন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page