October 31, 2026, 8:42 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় ৪১৩ জনের মৃত্যু ; শনাক্ত ৭৪ হাজার ৬৫৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬০ হাজার ২৩০ জন। বাইরে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭৪ হাজার ৬৫৪ জন।

ওয়েবসাইটির তথ্য বলছে, শুক্রবার বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল ফ্রান্স, আর এদিন একক দেশ হিসেবে এই রোগে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়।

বৃহস্পতিবার ফ্রান্সে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১২৫ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৪০০ জন।

একই দিন ১৩ হাজার ৫৯৬ জন নতুন আক্রান্ত রোগী নিয়ে দৈনিক আক্রান্তের হিসেবে শীর্ষে অবস্থান নিয়েছে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি, এদিন দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের।

জার্মানি এবং ভারত ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে শুক্রবার মৃত্যু ও সংক্রমণের উচ্চহার দেখা গেছে, সেসব হলো— জার্মানি (মৃত ১০৮, নতুন আক্রান্ত ১০৮ জন), যুক্তরাষ্ট্র (মৃত ৩৫ জন, নতুন আক্রান্ত ৪ হাজার ১৭২ জন), রাশিয়া (মৃত ৩৩ জন, নতুন আক্রান্ত ৬ হাজার ৩০৫ জন) এবং জাপান (মৃত ২৪ জন, নতুন আক্রান্ত ১০ হাজার ৭৪ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৫ লাখ ৪৮ হাজার ১৬১ জন। এদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৫ লাখ ৮ হাজার ৬৭২ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৯ হাজার ৪৮৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৮ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ২৭৭ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৮ লাখ ৫৯ হাজার ২৩৫ জনের।

এছাড়া গত প্রায় তিন বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৬৫ কোটি ৮৯ লাখ ৩৮ হাজার ৮৮১ জন।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page