October 10, 2026, 4:43 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় আরও ১১৪ জনের মৃত্যু ; শনাক্ত ২৬ হাজার ১৩০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে।  এ সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৬ হাজার ১৩০ জন। সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৬৯১ জন।

মঙ্গলবার (২ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৩১ জনের এবং আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৪২ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

এ ছাড়া জাপানে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৬ জন এবং মারা গেছেন ৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ৮৯২ জন এবং মারা গেছেন ১৬ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮১১ জন এবং মারা গেছেন ১০ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৩৯ জন এবং মারা গেছেন ৫ জন। নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৭৬ জন এবং মারা গেছেন ৫ জন। ক্রোয়েশিয়া আক্রান্ত হয়েছে ৫০৯ জন এবং মারা গেছেন ২৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭২ লাখ ৯ হাজার ৮৫৭ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৬৬ হাজার ৭২৩ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৯৭ লাখ ১৫ হাজার ৯৮০ জন।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page