October 31, 2026, 3:46 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় ৩৬৪ জনের মৃত্যু ; শনাক্ত ৮১ হাজার ৪০৯

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮১ হাজার ৪০৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৯৮ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৮ লাখ ৭০ হাজার ৩১৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৬ হাজার ৭১৫ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৩৮ লাখ ২৩ হাজার ৪৯৪ জন।

বুধবার (৮ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃত্যু হয়েছে ৯২ জনের এবং আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭১৫ জন। একইসময়ে বিশ্বে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ২৮৪ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের।

এ ছাড়া জাপানে আক্রান্ত হয়েছে ১২ হাজার ১৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৪৯ জন এবং মারা গেছেন ৪২ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। ইরানে আক্রান্ত হয়েছে ৬০৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের।

একইসময়ে পেরুতে আক্রান্ত হয়েছে ১০২ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৮৭ জন এবং মারা গেছেন ৭ জন। সার্বিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৭ জন এবং মারা গেছেন ৪ জন। তিউনিসিয়া আক্রান্ত হয়েছে ১৬৪ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। লাটভিয়ায় আক্রান্ত হয়েছে ২৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। আজারবাইজানে আক্রান্ত হয়েছে ৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। এস্তোনিয়ায় আক্রান্ত হয়েছে ৩০৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ জন। ত্রিনিদাদ ও টোবাগোতে আক্রান্ত হয়েছে ৬২২ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page