October 1, 2026, 10:23 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব ইজতেমা মাঠে হত্যাকান্ড ; সাদপন্থী নেতা জিয়া বিন কাশেম গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি সাদ অনুসারী জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এন এম নাসির উদ্দিন।

তিনি জানান, টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা হত্যা মামলার ৬নং আসামি জিয়া বিন কাসেমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে দুই গ্রুপের দ্বন্দ্বে চার মুসল্লি নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনায় শুরায়ি নেজামের (জুবায়েরপন্থি) পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার ৫নং আসামি মোয়াজ বিন নুরকে গ্রেপ্তার করে পুলিশ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page