October 9, 2026, 3:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বান্দরবানে প্রেস কনফারেন্স 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন” এ প্রতিপাদ্যে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বান্দরবানে সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবান ডায়াবেটিক সমিতির উদ্যোগে আজ বৃহস্পতিবার জেলা সদরের ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডায়াবেটিস হাসপাতালের সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রশিদ, অর্থ সম্পাদক খোরশেদ আলম, সদস্য বেলাল হোসেন, হাসপাতালের কনসালট্যান্ট ডা. অংচালু, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন. এ. জাকিরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কনফারেন্সে বক্তারা বলেন, ২০০২ সালে কয়েকজন সমাজসেবকের উদ্যোগে বান্দরবানে ডায়াবেটিস হাসপাতাল স্থাপনের কার্যক্রম শুরু হয়। ২০০৯ সালে মহিলা ক্লাবের দুটি ভাঙা কক্ষে হাসপাতালের যাত্রা শুরু হয় এবং ২০১১ সালে নিজস্ব ভবন নির্মিত হলে প্রতিষ্ঠানটি পূর্ণতা পায়।

তারা আরও বলেন, এক সময় এই হাসপাতাল শুধু নামেই ছিল, কিন্তু মানসম্মত চিকিৎসক বা পর্যাপ্ত জনবল ছিল না। বর্তমানে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির তত্তাবধানে ৮ জন দক্ষ জনবল নিয়ে হাসপাতালটি নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে।

এ সময় ডা. অংচালু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কর্মস্থল ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং রোগ প্রতিরোধে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের পরামর্শ দেন।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page