September 28, 2026, 9:59 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব শিগগিরি ইহুদিবাদী ইসরাইল সরকারের পতন দেখবে  : ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক বর্বর অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে বলেছে, শিগগিরি বিশ্ব দখলদার অবৈধ সরকারের পতন দেখবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আদর্শিক ও রাজনৈতিক সংস্থা গতকাল (সোমবার) এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

এতে বলা হয়েছে, পবিত্র আল-আকসা মসজিদে ভুয়া এবং অস্থায়ী ইহুদিবাদী সরকার সম্প্রতি যে অবমাননার ঘটনা ঘটিয়েছে তা মূলত ইসলাম, মুসলমান এবং ঈমানদারদের শক্তি বেড়ে চলার সীমাহীন ভয় ও হতাশার ফল থেকেই করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, বিশ্ববাসী শিগগিরই ক্ষীণ ও নড়বড়ে সরকারের পতন দেখবে কারণ ইসরাইলের কাঠামো মাকড়সার ঘরের চেয়ে মোটেই বেশি শক্তিশালী নয়।

বিবৃতিতে চিন্তাশীল, অভিজাত শ্রেণি, শিল্পী এবং বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তি ও সরকারকে ইসরাইলের অপরাধযজ্ঞের নিন্দা এবং নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের হত্যা ও নির্যাতন প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে।

গত মঙ্গলবার ইহুদিবাদী ইসরাইলের সেনারা ভারী অস্ত্র সজ্জিত হয়ে পবিত্র আল-আকসা মসজিদে রোজাদার মুসল্লিদের ওপর হামলা চালায় এবং তাদের ওপর টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এছাড়া, রাবার কোটেড স্টিল বুলেটও ব্যবহার করে ইহুদিবাদী বাহিনী।

মসজিদে অবস্থানরত নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধদেরকে ইসরাইলি বাহিনী অত্যন্ত নিষ্ঠুরভাবে লাঠিপেটা করে এবং প্রায় ৫০০ ফিলিস্তিন ধরে নিয়ে যায়। এ সময় অসুস্থ বৃদ্ধ, নারী-পুরুষ এবং শিশুদের কান্না ও চিৎকার শোনা যায়। ইসরাইলের এই ভয়াবহ অপরাধযজ্ঞের পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করল।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page