March 27, 2026, 10:01 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

বিৃটেনের প্রধানমন্ত্রীত্বের দৌড়ে অনেক এগিয়ে ঋষি সুনাক ; আবারও বরিসের খায়েশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিৃটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) লন্ডনে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে দাঁড়িয়ে পদত্যাগের কথা জানান। এরপর থেকে দেশটির হাল কে ধরছেন তা নিয়ে চলছে তুমুল জল্পনা। ইতোমধ্যে লিজের উত্তরসূরি হওয়ার লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন হাউজ অব কমন্সের নেতা পেনি মর্ডান্ট। সম্ভাবনাময় প্রার্থীদের মধ্যে মর্ডান্টই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

তবে বিবিসি বলছে, লিজের উত্তরসূরি হওয়ার সম্ভাবনাময় প্রার্থীদের তালিকায় এগিয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। ট্রাসের পদে আসতে এখন সম্ভাব্য প্রার্থীরা প্রয়োজনীয় ১০০ কনজারভেটিভ আইনপ্রণেতার সমর্থন পাওয়ার চেষ্টা করছেন।

এদিকে এরই মধ্যে সুনাক অন্তত ১০০ টোরি এমপির সমর্থন পেয়েছেন বলে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে। রিপোর্ট, এখন পর্যন্ত সুনাককে ৯৩ জন এমপি সমর্থন দিয়েছেন। তবে একটি সূত্র জানিয়েছে, সুনাক ইতোমধ্যে ১০০ জন এমপির সমর্থন পেয়েছেন।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বরিস পেয়েছেন ৪৪ জন এমপির সমর্থন এবং পেনি মর্ডান্ট পেয়েছেন ২১ জনের। তবে এখন পর্যন্ত বরিস কিংবা সুনাক তাদের আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেননি। কিন্তু তাদেরই লিজের উত্তরসূরি হওয়ার সম্ভাবনা বেশি বলে আভাস পাওয়া যাচ্ছে।

অন্যদিকে ওপিনিয়াম তাদের সর্বশেষ জরিপের ফলাফল প্রকাশ করেছে। সেখানে ৪৪ শতাংশ প্রাপ্তবয়স্ক সুনাকের পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন, বিপরীতে বরিসের পক্ষে গেছে ৩১ শতাংশ। একইসঙ্গে সুনাকের বিপরীতে মর্ডান্টের জরিপেও ৪৫ শতাংশ বলেছেন সুনাকের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়া উচিত। অন্যদিকে ২৩ শতাংশ চেয়েছেন মর্ডন্টকে

তাই আপাতদৃষ্টিতে এখন পর্যন্ত ব্রিটেনের হাল ধরতে সুনাকই এগিয়ে আছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page