April 10, 2026, 11:57 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

বেগম খালেদা জিয়ার মৃত্যু ; সিলেটের মাদরাসাগুলোতে খতমে কোরআন ও দোয়া মাহফিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর আসার পর পর তাঁর রূহের মাগফিরাত কামনায় সিলেটের বিভিন্ন মাদরাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে বেদনা-ভারাক্রান্ত মনে নগরবাসীর দিনের শুরু হয়। সিলেটের সর্বত্রই এখন আলোচ্য বিষয় বেগম জিয়া। বিশেষ করে বিভিন্ন সময় জীবন বাজি রেখে তাঁর সাহসী উচ্চারণ, আপসহীন-সংগ্রামী ভূমিকার কথাই ঘুরেফিরে ছিলো আলোচনায়।

যে মাদরাসায় খতমে কোরআনের আয়োজন করা হয়েছে সেগুলো হচ্ছে— হযরত শাহজালাল (রহ.) মাদরাসা, নয়াসড়ক মাদরাসা, কাজির বাজার মাদরাসা, দারুস সালাম মাদরাসা।

সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বাসস’কে জানান, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নগরবাসী শোকাভিভুত। আমরা নগরীর বিভিন্ন মাদরাসায় খতমে কোরআনের আয়োজন করেছি। আজ মাঙ্গলবার বাদ আসর দরগাহ-ই-হযরত শাহজালাল মসজিদ প্রাঙ্গনে সিলেট মহানগর বিএনপি’র উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

তিনি আরো জানান, দোয়া মাহফিল শেষে সিলেটের বিপুল পরিমাণ বিএনপি’র নেতাকর্মী জানাযায় অংশ নেবার জন্যে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page