September 19, 2026, 12:06 pm
শিরোনামঃ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বেগম জিয়ার চিকিৎসাকে রাজনৈতিক ইস্যু বানাতে ব্যস্ত বিএনপি : হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বেগম জিয়ার চিকিৎসাকে গুরুত্ব না দিয়ে এটাকে রাজনৈতিক ইস্যু বানাতে ব্যস্ত বিএনপি। আজ সোমবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ একথা বলেন।
হানিফ বলেন, ‘বিএনপি আইন মানে না, বিচার ব্যবস্থা মানে না। তাদের মধ্যে কোন শিষ্ঠাচার নেই। সবসময় তাদের মধ্যে সন্ত্রাসী মনোভাব বিদ্যমান। বিএনপি আসলে বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে যতটা উদ্বিগ্ন, তার চেয়ে এটা নিয়ে রাজনীতি করাকেই বেশি গুরুত্ব দিচ্ছে তারা। এটাকে একটা রাজনৈতিক ইস্যু বানাতে তারা ব্যস্ত। এ নিয়ে তারা কথাবার্তা বলছে, সভাসমাবেশ করছে, কিন্তু আদালতে যাচ্ছে না। এটা আদালতের বিষয়, কিন্তু তারা সেদিকে যাচ্ছে না। উদ্দেশ্য একটাই- বিএনপি আসলে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করতে চায়।’ তিনি বলেন, এতিমের টাকা আত্মসাৎ ছাড়াও বেগম জিয়ার নামে আরো মামলা রয়েছে, কিন্তু বিএনপি আদালতে তাকে নির্দোষ প্রমান করতে ব্যার্থ হয়েছে। তার মানে দূর্নীতির ঘটনা সঠিক।
মত বিনিময় অনুষ্ঠানে এসময় কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ নির্বাচিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা মিনিময় করেন মাহবুব-উল আলম হানিফ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page