September 30, 2026, 8:33 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ ১৬২ অভিবাসী শ্রমিক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৬২ জন অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানীর কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার দেশটির আইন প্রয়োগকারী সংস্থা ডিবিকেএল তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, বৈধ কাগজপত্র না থাকায় এসব নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১১৮ জন বাংলাদেশের, ২৩ জন মিয়ানমারের, ১১ জন ইন্দোনেশিয়ার ও ১০ জন পাকিস্তানের নাগরিক।

ডিবিকেএল পরিচালিত অভিযানে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড (সিআইডিবি), ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (জেবিপিএম), সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, ডিপার্টমেন্ট অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মালয়েশিয়া এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অংশ নেয়।

ফেডারেল টেরিটোরি অব কুয়ালালামপুরে সংসদীয় নির্বাচনী এলাকা অনুযায়ী এ অভিযান চলতে থাকবে জানিয়েছে ডিবিকেএল।

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page