April 12, 2026, 4:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ব্যাংকিং সেবায় হয়রানির শিকার হলে ‘১৬২৩৬’ নম্বরে ফোন করলেই মিলবে প্রতিকার  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সেবা পেতে নানা হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরেও পাচ্ছেন না সমাধান। এমন সব গ্রাহকরা ‘হটলাইন’ নম্বর- ১৬২৩৬ নম্বরে ফোন করে অভিযোগ দিলেই পাবেন প্রতিকার। তাই ব্যাংকিং সেবা প্রদান ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ব্যাংকের নিজস্ব ‘হটলাইন’ নম্বরসহ বাংলাদেশ ব্যাংকের ‘হটলাইন’ নম্বর (১৬২৩৬) দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমকে ত্বরান্বিত করতে টেলিফোনিক যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উন্নত ব্যাংকিং সেবা প্রদান এবং এ সংক্রান্ত অভিযোগসমূহ নিষ্পত্তিতে লিখিত মাধ্যমের পাশাপাশি টেলিফোনিক যোগাযোগ একটি কার্যকরী ও সময়বান্ধব মাধ্যম। এ লক্ষ্যে প্রতিটি ব্যাংকের নিজস্ব ‘হটলাইন’ নম্বর রয়েছে। এতদ্ব্যতীত, ব্যাংকিং ও আর্থিক সেবা পেতে হয়রানির শিকার হলে অথবা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে এর প্রতিকার পেতে বাংলাদেশ ব্যাংকেরও একটি ‘হটলাইন’ নম্বর (১৬২৩৬) রয়েছে।

এমতাবস্থায়, নাগরিকদের ব্যাংকিং সেবা প্রদান এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তিকরণের লক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা ও উপশাখায় বিদ্যমান অভিযোগ বাক্সে ব্যাংকের নিজস্ব ‘হটলাইন’ নম্বরসহ বাংলাদেশ ব্যাংকের ‘হটলাইন’ (১৬২৩৬) নম্বর দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা কেন্দ্রীয় ব্যাংক।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page