March 2, 2026, 8:05 pm
শিরোনামঃ
ঢাকায় নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতকে ডেপুটি স্পিকার অফার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে : ভারতীয় হাইকমিশনার বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র সিরাজগঞ্জে গাঁজা চাষের অভিযোগে শিক্ষক আটক রাজশাহীতে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত নিহত ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে আগুন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ বছরে সর্বোচ্চ মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সম্ভাব্য উত্তরসূরিরা নিহত: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে নাকচ করেছে ইরান
এইমাত্রপাওয়াঃ

ব্যাটারিচালিত রিকশা চলবে ; হাইকোর্টের আদেশ স্থগিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

এর আগে সোমবার সকালে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে সরকার।

ডেপুটি অ্যাটর্নি নূর মুহাম্মদ আজমী বলেন, গতকাল বিকেলে স্থগিতাদেশ চেয়ে আবেদন দাখিল করা হয়েছে। সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতির সামনে শুনানি হবে।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর, হাইকোর্ট সড়ক দুর্ঘটনা কমাতে তিন দিনের মধ্যে ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে নির্দেশ দেন। একইসঙ্গে এসব যানবাহনের কার্যক্রম বন্ধে তাদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা ব্যাখ্যা করতে রুল জারি করে।

বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্য জোটের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এ নির্দেশনা দেন।

রিট আবেদনকারীদের আইনজীবী সানজিদ সিদ্দিকী সেদিন দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, নগরীতে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের পদক্ষেপের অভাবকে চ্যালেঞ্জ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page