March 14, 2026, 10:20 pm
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

ব্রাজিলে আগামীকাল থেকে বন্ধ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিলে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) বন্ধের নির্দেশ শনিবার থেকে কার্যকর হচ্ছে।
এর আগে শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টের একজন বিচারপতি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে এক্স বন্ধের নির্দেশ দেন।
বিচারপতি মোরেস তার নির্দেশে বলেছেন, আদালতের সকল আদেশ পালন না করা পর্যন্ত ব্রাজিলে এক্সের প্রবেশ স্থগিত থাকবে।
ওই সব আদেশের মধ্যে ৩০ লাখ মার্কিন ডলারের বেশি জরিমানা প্রদানসহ একজন স্থানীয় আইনি প্রতিনিধি নিয়োগ দেওয়ার বিষয় রয়েছে।
এদিকে এই নির্দেশের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ মাস্ক বলেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্ডার ডি মোরেস অন্যায়ভাবে সেন্সরশিপ আরোপের চেষ্টা করছেন।
তবে বিচারপতি মোরেস জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর ওপর নিয়ন্ত্রণ আরোপ করা প্রয়োজন বলে তিনি বিশ্বাস করেন।
এদিকে ব্রাজিলের শীর্ষ তিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, তারা শুক্রবার মধ্যরাত থেকে এক্স বন্ধের প্রক্রিয়া শুরু করেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page