April 9, 2026, 2:55 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ব্রাজিলে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিল সরকার বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে। এক ব্যক্তির কুঠার হামলায় ৪ শিশু নিহত হওয়ার এক সপ্তাহ পর স্কুলে এ ধরনের ‘ভয়াবহ’ হামলার লাগাম টেনে ধরার লক্ষ্যে এমন ঘোষণা দেওয়া হলো। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট লুইজ ইনাসিও ডি সিলভার বিচারমন্ত্রী ফ্লাভিও ডিনো বলেন, ওয়েবসাইটগুলোকে স্কুলের বিরুদ্ধে হামলা বা সহিংসতার প্রচার বা সমর্থন করে এমন বিষয়বস্তু নিষিদ্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে হিংসাত্মকমূলক বিষয়বস্তু শেয়ার করা সকল ব্যবহারকারীর তথ্য পুলিশের কাছে পাঠাতে হবে এবং নতুন প্রোফাইল তৈরি করে সহিংসতামূলক বিষয়বস্তু শেয়ার করা ব্যবহারকারীদের নিষিদ্ধ করে তাদেরকে ব্লক করতে হবে।
গত বুধবার দক্ষিণ সান্তা ক্যাটারিনা রাজ্যে ব্লুমেনাউ শহরে একটি প্রি-স্কুলে এক ব্যক্তির কুঠার হামলায় চার শিশু নিহত হয়েছে। এদের বয়স ছিল চার থেকে সাত বছরের মধ্যে।
এ হত্যাকান্ড দক্ষিণ আমেরিকার এ দেশকে হতবাক করেছে। সেখানে সোমবার ও মঙ্গলবার আরো দু’টি স্কুলে হামলা চালানো হয়। তবে ওই দুই হামলায় কেউ হতাহত হয়নি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page