April 5, 2026, 3:33 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা খেলা নিয়ে ছেলের দ্বন্দ্বের বলি হলেন বাবা

শনিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদ মিয়া (৫০) ওই গ্রামের মৃত দেওয়ান উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দিনগত রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় আদিত্যপুর গ্রামের টেনু মিয়ার ছেলে সজিব মিয়া (১৮) ও একই গ্রামের শহিদ মিয়ার ছেলে রোকন মিয়ার (১৬) মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার জয় পরাজয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়। এর জেরে শনিবার বেলা ১১টার দিকে টেনু মিয়া ও তার লোকজন দেশিয় অস্ত্র নিয়ে শহিদ মিয়ার বাড়িতে হামলা করে। এসময় গ্রামের লোকজন বিষয়টি সমাধানের কথা বলে দু’পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন। কিছু সময় পর শহিদ মিয়া আদিত্যপুর হাওর থেকে বাড়ি ফেরার পথে তাকে বেধড়ক পিটিয়ে আহত করেন টেনু মিয়ার লোকজন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানজিনা ফারহীন তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলের সঙ্গে খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশের অভিযান চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page