February 20, 2026, 5:30 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে শিক্ষকদের টাকায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি বক্তার জিহ্বা কেটে নেয়ার ঘটনায় ৪ জন কাদিয়ানি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামি বক্তা শরীফুল ইসলাম ভূইয়াকে জিহ্বা কেটে হত্যা চেষ্টার মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

বুধবার (৮ মার্চ) দুপুরে শহরের পৈরতলা এলাকায় অস্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক। তার আগে মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় চট্রগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলো- জেলার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত হেলিম ভূইয়ার ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮), একই গ্রামের আমির আলী ভূইয়ার ছেলে মাহবুবুল আল শিমুল (৩৩), উপজেলার দৌলতবাড়ি চাওড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বিংলা বাড়ির গ্রামের মৃত শেবু মিয়ার ছেলে আমিরুল ইসলাম রিমন (২০)।

মুমিনুল হক জানান, মাহফিলে বক্তা শরীফুল ইসলামের বক্তব্যের কিছু অংশ আসামিদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। ফলে তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে বক্তার জিহ্বা কেটে দেয় বলে স্বীকারোক্তি দিয়েছে আসামিরা।

তিনি বলেন, গত ৫ মার্চ ইসলামি বক্তা মাওলানা শরীফুল ইসলাম ভূইয়া বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি দরবার শরিফের মাহফিল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে আখাউড়ার রামধননগর এলাকার রেলক্রসিং উত্তর পাশে  আসামিরা তাকে আটক করে তার জিহ্বা কেটে দেয়। ঘটনাটি দেশব্যাপী ব্যাপক আলোচনার ঝড় তুলে। এ ঘটনায় আহত বক্তর চাচা বাদী হয়ে আখাউড়ায় থানায় মামলা দায়ের করেন। র‍্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে তথ্য প্রযুক্তির সহায়তায় চারজনকে গ্রেপ্তার করে।

আটককৃত আসামীরা কাদিয়ানি সম্প্রদায়ের বলে জানাগেছে।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page