September 15, 2026, 1:06 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ধাওয়া খেয়ে ধানক্ষেতে পালিয়ে গেল বিএনপির নেতাকর্মীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ধাওয়ায় পণ্ড হয়ে গেছে অবরোধের সমর্থনে বের করা বিএনপির বিক্ষোভ মিছিল। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা শহরের পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলে জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক সজিবুর রহমান, সাবেক ভিপি তাজুল ইসলামসহ বেশ কয়েকজন অংশ নেন।

মিছিলটি বের করার কয়েক মিনিটের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন শতাধিক মোটরসাইকেল নিয়ে সেখানে উপস্থিত হন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলটিকে ধাওয়া করলে সড়কের পাশের কৃষিজমিতে নেমে দৌড়ে বিএনপির নেতাকর্মীরা আত্মরক্ষা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নেতাকর্মীরা পালিয়ে গেছেন। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page