October 20, 2026, 5:55 am
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ ভাইস চেয়ারম্যান প্রার্থী উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার ওরফে হালিমা আক্তারকে উদ্ধার করেছে পুলিশ। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করেছে। খবর পেয়ে বিজয়নগর থানার পুলিশের একটি টিম তাকে আনতে নারায়ণগঞ্জ রওয়ানা হয়েছে।

বেলা ১১টার দিকে ওসি জানান, প্রীতি খন্দকারকে থানায় নিয়ে আসার পর বিস্তারিত বলতে পারবো।

প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার বলেন, আগামী ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সার্ভার ত্রুটির কারণে প্রীতির মনোনয়নপত্র জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পান তিনি। কোর্টে ঘুরতে ঘুরতে নির্বাচনী এলাকায় সময় কম দিয়েছেন এজন্য প্রীতি দিনরাত উপজেলায় নির্বাচনী কাজে সময় দিচ্ছেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে হরষপুর ইউনিয়নে দুইজন মহিলা সহযোগীকে নিয়ে নির্বাচনী প্রচারণায় যান প্রীতি। হরষপুরের ঋষি পাড়ায় নির্বাচনী প্রচার করতে যান তারা। বাকি দুজনকে বাহিরে রেখে প্রীতি ভোটারদের সঙ্গে বাড়ির ভেতরে গিয়ে কথা বলছিলেন। ১০ থেকে ২০ মিনিট পার হলেও প্রীতি বের না হলে বাকি দুজন মহিলাও ভেতরে যান। ভেতরে গিয়ে প্রীতিকে খোঁজে পাননি তারা।

পরে অনেকক্ষণ খোঁজাখুজি করে প্রীতিকে না পেয়ে তারা বাড়িতে চলে আসেন।

তিনি আরও বলেন, আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানার ওসিকে বিষয়টি অবগত করি। পরে বুধবার সকাল ১১টায় বিজয়নগর থানায় জিডি করা হয়। প্রতিপক্ষের লোকজন ঈর্ষান্বিত হয়ে প্রীতিকে গুম করা হয়েছে আমার ধারণা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, নিখোঁজ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকারকে নারায়নগঞ্জ জেলার কাঁচপুর থেকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে বিজয়নগর থানার পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page