August 2, 2026, 3:32 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাস ফেরত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জেরে স্বামীর উপুর্যপরি ছুরিকাঘাতে মেঘলা আক্তার (১৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। ঘটনার পর থেকে পালাতক রয়েছে ঘাতক স্বামী নাইম মিয়া (৩০)।

সোমবার সকালে কসবা পৌরসভার কালিকাপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। নাইমের বাড়ি নোয়াখালী জেলার মাইজদি এলাকায়।

নিহত মেঘলা কসবা পৌরসভার কালিকাপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আলমগীর হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, নাইম প্রবাসে থাকাবস্থায় স্ত্রী মেঘলা খালাতো ভাইয়ের সঙ্গে পরকিয়ার অভিযোগ উঠে। বিষয়টি নাঈম জানতে পেরে কিছুদিন আগে সৌদি আরব থেকে ফিরে আসেন। সোমবার সকালে পরকীয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত স্বামী নাইম উপুর্যপরি ছুরিকাঘাত করে মেঘলাকে।

পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় মেঘলাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে পরকীয়া না অন্য কোন কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় নিহতের পিতা আলমগীর হোসেন বাদি হয়ে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘাতক স্বামীকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page