September 18, 2026, 3:50 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর গলা কেটে হত্যা করে পালিয়ে গেল স্বামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে আসমা বেগম (২৭) নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) দুপুরে স্বামীর বাড়ির ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে আসমার স্বামী ইয়াছিন পলাতক রয়েছেন।

উজানচর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। এটি হত্যাকাণ্ড বলে আমাকে জানিয়েছেন আসমার প্রতিবেশীরা। এক অনুষ্ঠানে থাকায় সেখানে যেতে পারিনি। পুলিশকে খবর দিয়েছি। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।’

বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে আসমাকে তার স্বামী ইয়াছিন গলা কেটে হত্যা করেছেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। ঘটনার পর থেকে ইয়াছিন পলাতক রয়েছেন। পুরো বিষয়টি তদন্ত করে দেখছি আমরা। সেইসঙ্গে ইয়াছিনকে আটক করতে অভিযান শুরু হয়েছে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page