September 19, 2026, 7:11 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার ভাতিজাদের মারধরে চাচার বিষপানে আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভাতিজাদের মারধরে অভিমান করে শাহজাহান মিয়া (৬০) নামের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কেনা গ্রামের শাহজাহান মিয়ার সঙ্গে তার ভাতিজা মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আউশ মিয়া, গিয়াস মিয়া ও সুজন মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ মেটাতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আমিন এনে জমি মাপা হচ্ছিল। এসময় কথা-কাটাকাটির একপর্যায়ে শাহজাহান মিয়াকে তার ভাতিজারা মারধর করেন।

এ ঘটনায় অভিমানে বাড়িতে গিয়ে বিষপান করেন শাহজাহান মিয়া। তাৎক্ষণিকভাবে এলাকার লোকজন তাকে হবিগঞ্জের মাধবপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রঞ্জন কুমার ঘোষ বলেন, শাহজাহান মিয়ার স্ত্রীর দাবি, প্রতিপক্ষের লোকজন তার স্বামীকে মেরে ফেলেছেন। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page