October 5, 2026, 12:14 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় এসআইকে মারধর করে হাতকড়াসহ আটক ব্যক্তিকে ছিনিয়ে নিলো হামলাকারীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বাবুল আহমেদ নামের এক উপ-পরিদর্শক (এসআই) কে মারধর করে হাতকড়াসহ আটককৃত ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গেছে হামলাকারীরা।

শনিবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, বিকেলে ভূইশ্বর গ্রামের জসিম নামের একজন পাকশিমুল পশুর হাটে গরু ক্রয় করেন। গরু ক্রয় করার পর বাজারে হাসিল নিয়ে ইজারাদারের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।

এই ঘটনার জেরে জসিম নিজ গ্রাম ভূইশ্বর এসে রাস্তায় সিএনজি থামিয়ে পাকশিমুলের লোকজন খুঁজে মারধর করছিলেন। এই খবরে সেখানে এসআই বাবুল গিয়ে একজনকে আটক করে। এসময় এসআই বাবুলের উপর হামলা করে আটককৃত ব্যক্তিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় বাবুলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে কয়েকজনকে আটক করা হয়। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



Our Like Page