September 13, 2026, 5:28 pm
শিরোনামঃ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার ‘তৃণমূল’ সরকার বাংলাকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চেয়েছিল : শুভেন্দু অধিকারী সন্ত্রাসী গোষ্ঠীর সৌদি হামলায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই : ইরানের প্রেসিডেন্ট চাঁদ দখলের দাবি ট্রাম্পের ; নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় কৃষক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কক্সবাজারগামী আন্তঃনগর বিরতিহীন ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় মধু শীল (৫৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মধু শীল নয়াদিল উত্তর পাড়ার বাসিন্দা হরি সাধন শীলের ছেলে।

মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘পর্যটক এক্সপ্রেস’ট্রেনটি কক্সবাজার যাচ্ছিল। কৃষক মধু শীল ধানের চারা খাঁচায় ভর্তি করে মাথায় নিয়ে কৃষিকাজের উদ্দেশ্যে নয়াদিল এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী বিরতিহীন ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page