September 5, 2026, 10:18 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন।

বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগের বারঘরিয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক পাভেল মিয়া, নাসিরনগর দাঁতমন্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুরের মানিক মিয়ার মেয়ে শিশু রাইছা।

এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারগুব তৌহিদ জানান, কুমিল্লাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক হতে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সময় সিলেটগামী একটি পিকআপের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে।

দুর্ঘটনাকবলিত গাড়ী তিনটি থানা হেফাজতে আছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page