October 5, 2026, 6:21 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ধানকাটা নিয়ে সংঘর্ষে ১ জন নিহত ; আহত অর্ধশত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ধান কাটা নিয়ে দফায় দফায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশত।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের শাহাজাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিন (৫৫) ওই গ্রামের শাহাদাৎ আলীর ছেলে।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান জানান, সরকারি জায়গায় চাষ করা ধান নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। একপক্ষে রিপনের সমর্থক এবং অন্যপক্ষে রয়েছে কাউছার, মাসুক ও আফজালরা।

বিরোধ নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উভয় পক্ষ সভায় বসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও সালিশ হয়।

সভায় সিদ্ধান্ত হয়, ওই জমির ধান দুই পক্ষের কেউ কাটতে পারবেন না এবং ইউপি চেয়ারম্যানের তত্ত্বাবধানে ধান কাটা হবে। উভয় পক্ষ উপজেলা প্রশাসনের এই সিদ্ধান্তে সম্মত হয়ে স্বাক্ষর করে যান।

কিন্তু ঈদের পরদিন শুক্রবার ভোরে একটি পক্ষের দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে ওই জমির ধান কেটে নেয়। পরে পুলিশ লুকিয়ে রাখা ধান উদ্ধার করে। এবং সেগুলো অপর পক্ষকে দিয়ে দেয়।

এরই জেরে শনিবার সকাল থেকে দুপক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কামাল উদ্দিনের মাথায় আঘাত করে প্রতিপক্ষ। তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে উল্লেখ করে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।



Our Like Page