September 7, 2026, 6:08 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ; আহত ৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। এ সময় উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন বলে জানা যায়।

স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানের সমর্থক ও ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন জানান, সোমবার রাতে ইছাপুরা ইউনিয়নে জনসভা করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের কাঁচি মার্কার প্রার্থী লায়ন ফিরোজুর রহমান। জনসভা শেষে প্রার্থীকে বিদায় দিয়ে আক্তার হোসেনসহ তার লোকজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে চান্দুরা বাজারে গণসংযোগ চালান। রাত পৌনে ৮টার দিকে একদল দুর্বৃত্ত এসে তাদের গাড়িতে হামলা ও ভাঙচুর করে পালিয়ে যায়। এ সময় গাড়িতে থাকা এনামুল, বকুল ও নুর আলম নামে তিন কর্মী আহত হয়।

আক্তার হোসেন আরও বলেন, গাড়িটি আমার ছোট ভাই আজাদ হোসেনের ছিল। এই গাড়ি দিয়েই স্বতন্ত্র প্রার্থীর ফিরোজুর রহমানের গণসংযোগ চালায়। এই হামলার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ করা হবে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান বলেন, সভা শেষে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে চলে আসেন। তখন চান্দুরা এলাকায় জনসংযোগ চালাচ্ছিল তার সমর্থকরা। তখন কয়েকটি মোটরসাইকেল আসা দুর্বৃত্তরা তাদের গাড়ি ভাঙচুর করে।

অপরদিকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেনের দাবি, সোমবার রাত ৮টার দিকে চান্দুরা বাজারের ঋসি পাড়া এলাকায় উঠান বৈঠকে যাওয়ার সময় চান্দুরা বাজারের অগ্রণী ব্যাংকের সামনে স্বতন্ত্র প্রার্থীর লোকজন হামলা চালায়। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলসহ ২-৩ কর্মী আহত হয়।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রুবাইয়া আফরোজ বরাবর লিখিত অভিযোগ দেন সাদ্দাম হোসেন।

বিজয়নগর থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, কে বা কারা গঠনা ঘটিয়েছে তা সঠিক বলা যাচ্ছে না। এ ঘটনার তদন্ত চলছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

সহকারী রিটার্নিং অফিসার রুবাইয়া আফরোজ বলেন, নৌকার সমর্থকের একটা অভিযোগ পেয়েছি। তবে স্বতন্ত্র প্রার্থীর লোকজনের পক্ষে কোনো অভিযোগ পায়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page