October 5, 2026, 11:27 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা ; দু’জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা চাওয়ায় লাল খাঁ (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার কর্মকার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত লাল খাঁ জেলার সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের আবুল কালামের ছেলে। সে পেশায় একজন মোটরসাইকেল মিস্ত্রি।

আটকৃতরা হলেন বিজয়নগর উপজেলার সেজুয়ামোড়া গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে আলামিন (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পয়াগ নরসিংসার গ্রামের নূর মিয়ার ছেলে জসিম (৩৬)। তারা দুইজনই পরিবার নিয়ে সরাইলে থাকেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল ইসলাম জানান, নিহত লাল খাঁ তার বন্ধু আলামিনের কাছে টাকা পেতেন। শুক্রবার রাতে সে পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলামিন ও তার সহযোগী জসিম মিলে লাল খাঁকে উপর্যপুরি ছুরিকাঘাত করে।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন জসিমকে ছুরিসহ আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।

পরে পুলিশ অভিযান চালিয়ে আলামিনকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

 



Our Like Page